শুক্রবার মালদা শহরে আচমকায় দেখা গেলো বি এস এফ জাওয়ানদের রুট মার্চ। এদিন পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলের কাছ থেকে প্রায় ৫০০ জন বি এস এফ জাওয়ানের একটি দল রুট মার্চটি করে। এদিনের এই রুট মার্চটি কালাচাঁদ হাই স্কুল, ওল্ড মালদা রোড হয়ে মঙ্গলবাড়ি দিয়ে নারায়নপুর বি এস এফ ক্যাম্পে যায়। বি এস এফ এর এত জন জাওয়ানকে এক সাথে পথে দেখে স্বাভাবিক ভাবেই বিস্মিত সাধারন মানুষ। এমনকি বি ডি ও, পুলিশ বা কোন প্রশাসনিক মহলেও বি এস এফ এর আচমকা এই রুট মার্চের কোন খবর ছিল না। আচমকা কেনোই বা বি এস এফ জাওয়ানের এই রুট মার্চ এই বিষয়ে বি এস এফ এর এক জাওয়ানকে জিজ্ঞাসাবাদ কড়া হলে তিনি জানান, এই রুট মার্চটি তাদের প্রতিদিনের প্যাকটিস ও এক্সেসাইসের একটি অংশ মাত্র।
মালদা